টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ..
টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ..
ছবি: সংগৃহীত
****

টাঙ্গাইলের মির্জাপুরে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মির্জাপুর উপজেলার মহেড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস। ট্রেনটি মহেড়া স্টেশন এলাকা অতিক্রম করার সময় পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

তবে বগি লাইনচ্যুত হওয়ার সময় রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন রেলপথে যাত্রী ও ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নীলসাগর এক্সপ্রেসের পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ায় রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই অঞ্চলে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার এবং রেললাইন মেরামতের জন্য উদ্ধারকারী ট্রেন বা রিলিফ ট্রেন প্রয়োজন। বিষয়টি রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত বগি সরিয়ে মেরামতকাজ শুরু করা হবে।

রেললাইনে আগে থেকে কোনো ত্রুটি ছিল কি না, এমন প্রশ্নে স্টেশন মাস্টার বলেন, স্টেশন বা রেললাইনে কোনো সমস্যা ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। রেললাইন মেরামত ও উদ্ধারকাজ শেষ করে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

コメントがありません


News Card Generator