সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
****

 

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল চলাকালে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট নগরীর নয়াসড়ক এলাকার মো. জসিম আলীর ছেলে মোহাম্মদ রাকিব রানা (২৩) এবং জকিগঞ্জ উপজেলার জগদানন্দ পুরকায়স্থের ছেলে জয়ানন্দ পুরকায়স্থ অর্ণব (২৭)। তারা সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে নগরীর কুমারপাড়া এলাকায় একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হলে অন্যরা পালিয়ে যান।

এদিকে, ঘটনাস্থল থেকে ওই দুই কর্মীকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মিছিলের ব্যানারসহ দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে। এ সময় একজনকে ‘ছাত্রলীগের সিলেট মহানগর কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ বলতে শোনা যায়।

ব্যানারটির এক পাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল এবং অন্য পাশে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কাওছার জাহান সৌরভের ছবি দেখা যায়।

এ বিষয়ে ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল চলাকালে দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator