বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ!.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ!..

Badsha Alam avatar   
Badsha Alam
বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের  অভিযোগ!..
বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের  অভিযোগ!..
ছবি: সংগৃহীত
****

বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে চার যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাদের আটক করে আদালতে হাজির করা হলে এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুসুম্বি ইউনিয়নের পোশী গ্রামের জাহাঙ্গীর আলম (২৬), উত্তর আমইন গ্রামের সোহান (১৯), সোহাগীপাড়া গ্রামের মিল্টন হোসেন (৩০) এবং গাড়িদহ ইউনিয়নের সোনারপাড়া গ্রামের রনি সরকার (৩৭)।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত চার যুবকের আচরণে তাঁদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদন করেন। পরে নিজ নিজ বাড়িতে মাদক গ্রহণের সময় তাঁদের আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেন।শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, সাজাপ্রাপ্ত চার যুবককে বুধবার বিকেলে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।

Walang nakitang komento


News Card Generator