সিরাজগঞ্জে লগি-বৈঠার হামলায় বিচারের দাবিতে  জামায়াতের বিক্ষোভ মিছিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে লগি-বৈঠার হামলায় বিচারের দাবিতে  জামায়াতের বিক্ষোভ মিছিল..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে লগি-বৈঠার হামলায় বিচারের দাবিতে  জামায়াতের বিক্ষোভ মিছিল..
সিরাজগঞ্জে লগি-বৈঠার হামলায় বিচারের দাবিতে  জামায়াতের বিক্ষোভ মিছিল..
ছবি: সংগৃহীত
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।..

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
 
বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর শহরের দরগা রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 
মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, সদর থানা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম, পৌর আমির মো. আব্দুল লতিফ, পৌর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।
 
সমাবেশে অধ্যক্ষ শাহিনুর আলম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তাঁর বিচার হওয়া উচিত। তাঁর দাবি, ঘটনার দুই দিন আগে ঢাকায় এক জনসভায় লগি-বৈঠা নিয়ে আসার কথা বলা হয়েছিল।
 
তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা থেকেই দেশে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল। এর পরিণতিতে জাতিকে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বোঝা বহন করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
 
জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছিলেন। ওই ঘটনায় তাঁদের ছয়জন সহযোদ্ধাকে হত্যা করা হয়েছিল বলে তিনি দাবি করেন। পরবর্তী সময়ে আরও ১৪ জনের মৃত্যুর ঘটনা দেশের রাজনীতিতে একটি কালো অধ্যায়ের সূচনা করে বলেও মন্তব্য করেন তিনি।
 
সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান জামায়াত নেতারা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator