ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা, গুরুত্ব পেল জনসেবা ও সুশাসন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা, গুরুত্ব পেল জনসেবা ও সুশাসন..

রিমল তালুকদার ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি avatar   
রিমল তালুকদার ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা, গুরুত্ব পেল জনসেবা ও সুশাসন..
ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা, গুরুত্ব পেল জনসেবা ও সুশাসন..
ছবি: সংগৃহীত
****

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। একই সঙ্গে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পর্যায়ের সরকারি অফিসার ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরী তাসমিন উর্মির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতিটি দপ্তরের অফিসারদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন এবং বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মনিরুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাফিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মোখছেদুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল।

এ ছাড়া উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক আবু সাঈদ উপজেলা শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator