সিংড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন..

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন..
সিংড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন..
ছবি: সংগৃহীত
নাটোরের সিংড়া উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।..

 

বায়েজীদ ইসলাম জয় 

নাটোর (সিংড়া) প্রতিনিধি:

 

নাটোরের সিংড়া উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

বুধবার (২৮ অক্টোবর) উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের বিয়াশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহ আলম। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. রোইছ প্রামাণিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের অ্যাডভান্স অফিসার মো. হাসানুজ্জামান এবং কমিউনিটি হেলথ এডুকেটর মোহাম্মদ আবুল খায়েরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।

 

বক্তারা বলেন, সুস্থ থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। ছোটবেলা থেকেই শিশুদের এসব স্বাস্থ্যবিধি শেখানো গেলে বিভিন্ন রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবার ও সমাজে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা সম্ভব।

 

CLIMB, WaterAid, VERC ও সুইডেনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

نظری یافت نشد


News Card Generator