কুমিল্লায় ১০ বিজিবির বিশেষ অভিযান: পিকআপসহ ২৭ লাখ টাকার বেশি মূল্যের বাসমতি চাল ও ফুচকা জব্দ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লায় ১০ বিজিবির বিশেষ অভিযান: পিকআপসহ ২৭ লাখ টাকার বেশি মূল্যের বাসমতি চাল ও ফুচকা জব্দ..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লায় ১০ বিজিবির বিশেষ অভিযান: পিকআপসহ ২৭ লাখ টাকার বেশি মূল্যের বাসমতি চাল ও ফুচকা জব্দ..
কুমিল্লায় ১০ বিজিবির বিশেষ অভিযান: পিকআপসহ ২৭ লাখ টাকার বেশি মূল্যের বাসমতি চাল ও ফুচকা জব্দ..
ছবি: সংগৃহীত
****

কুমিল্লা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৮ লাখ টাকার চোরাই বাসমতি চাল, ফুচকা ও একটি পিকআপ জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

​১০ বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ১২টায় কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত শূন্য লাইন থেকে ৫ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া কাজী বাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হয়।
​অভিযানে পিকআপটিসহ বিপুল পরিমাণ চোরাই বাসমতি চাল ও ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত চাল, ফুচকা ও পিকআপের সর্বমোট সিজার মূল্য ২৭ লাখ ৯৫ হাজার টাকা।
​উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

Geen reacties gevonden


News Card Generator