মৌলভীবাজার

মৌলভীবাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ,জরিমানা ৭০ হাজার টাকা

মৌলভীবাজার শহরের কুদরতউল্লা রোডে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৬০ কেজি পলিথিন জব্দ করে জেলা প্রশাসন।..
Eidok-এ শেয়ার
মৌলভীবাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ,জরিমানা ৭০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠান দুটি থেকে ১৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের কুদরতউল্লা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে,পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫ ধারায় আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

এ ছাড়া মেসার্স বিসমিল্লাহ স্টোরকে একই আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানকালে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পরিবেশ দূষণ রোধ,পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন আইন-আদালত মাধবপুরে দখলমুক্ত হলো কাটেঙ্গা বিল, সীমানায় লাল নিশান চিহ্নিত করল প্রশাসন 30 ভিউ জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল আইন-আদালত জননিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রশাসনের দিনব্যাপী টহল 40 ভিউ অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ আইন-আদালত অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ 34 ভিউ জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র হত্যা: কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আইন-আদালত জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র হত্যা: কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ 29 ভিউ ১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন আইন-আদালত ১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন 59 ভিউ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা আইন-আদালত প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা 46 ভিউ ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার: রহস্যের জট খুলতে তদন্তের দাবি আইন-আদালত ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার: রহস্যের জট খুলতে তদন্তের দাবি 49 ভিউ