মৌলভীবাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ,জরিমানা ৭০ হাজার টাকা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মৌলভীবাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ,জরিমানা ৭০ হাজার টাকা

Satyajit Das avatar   
Satyajit Das
মৌলভীবাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ,জরিমানা ৭০ হাজার টাকা
মৌলভীবাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ,জরিমানা ৭০ হাজার টাকা
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার শহরের কুদরতউল্লা রোডে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৬০ কেজি পলিথিন জব্দ করে জেলা প্রশাসন।..

মৌলভীবাজার শহরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠান দুটি থেকে ১৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের কুদরতউল্লা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে,পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫ ধারায় আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

এ ছাড়া মেসার্স বিসমিল্লাহ স্টোরকে একই আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানকালে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পরিবেশ দূষণ রোধ,পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator