সাতক্ষীরায় আইনজীবীর স্ত্রী-শালিকাকে হত্যাচেষ্টা: নারী আসামির জামিন নামঞ্জুর, কারাগারে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় আইনজীবীর স্ত্রী-শালিকাকে হত্যাচেষ্টা: নারী আসামির জামিন নামঞ্জুর, কারাগারে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
সাতক্ষীরায় আইনজীবীর স্ত্রী-শালিকাকে হত্যাচেষ্টা: নারী আসামির জামিন নামঞ্জুর, কারাগারে..
সাতক্ষীরায় আইনজীবীর স্ত্রী-শালিকাকে হত্যাচেষ্টা: নারী আসামির জামিন নামঞ্জুর, কারাগারে..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী মো. সাইফুল্লাহ গণির স্ত্রী সোনিয়া আফরিন ও শালিকা সাফিয়া খাতুনকে হত্যাচেষ্টার মামলায় উম্মে কুলসুম (৩০) নামে এক নারী আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী মো. সাইফুল্লাহ গণির স্ত্রী সোনিয়া আফরিন ও শালিকা সাফিয়া খাতুনকে হত্যাচেষ্টার মামলায় উম্মে কুলসুম (৩০) নামে এক নারী আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সাতক্ষীরা আমলী-১ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক বিলাস মণ্ডল এ আদেশ দেন।

কারাগারে পাঠানোর নির্দেশপ্রাপ্ত উম্মে কুলসুম সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

মামলার বাদী আইনজীবী মো. সাইফুল্লাহ গণির অভিযোগ, পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের এলাকার ফারুক হোসেন (৪৫), তাঁর স্ত্রী উম্মে কুলসুম (৩০), ছেলে ফাহিম (১৯), একই এলাকার মৃত সামছুর সরদারের ছেলে রবিউল ইসলাম (৪০) এবং আরিফ হোসেনের স্ত্রী নাসিরিন (২৮) বিভিন্ন সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় তিনি সদর থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি আদালত ও থানায় পৃথক মামলা দায়ের করেন বলে জানান।

সাইফুল্লাহ গণির দাবি, এসব আইনি পদক্ষেপের জেরে আসামিরা তাঁর ও পরিবারের সদস্যদের ওপর আরও ক্ষুব্ধ হন। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর বিকেল ৫টার দিকে তাঁর স্ত্রী সোনিয়া আফরিন ও শালিকা সাফিয়া খাতুন বাড়ির পাশের রাস্তায় গেলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় ধারালো গাছকাটা দা, লোহার রড, হাসুয়া ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে হত্যার উদ্দেশ্যে তাঁদের কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তাঁর ভাষ্য অনুযায়ী, হামলার সময় দুজনই রক্তাক্ত জখম হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় তিনি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী আরও জানান, এর আগে এ মামলার আসামি ফারুক হোসেন ও তাঁর ছেলে ফাহিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় ১৪ থেকে ১৫ দিন পর তাঁরা জামিনে মুক্তি পান। পরে মামলার আরেক আসামি উম্মে কুলসুম মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, জামিনে মুক্তি পাওয়ার পর ফারুক হোসেন, তাঁর ছেলে ফাহিমসহ অন্য আসামিরা মামলা তুলে নিতে তাঁকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন সাইফুল্লাহ গণি। এ পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

没有找到评论


News Card Generator