ঠাকুরগাঁও-২ আসনের এমপিকে নিয়ে ফেসবুকে AI দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও প্রচার; থানায় মামলা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঠাকুরগাঁও-২ আসনের এমপিকে নিয়ে ফেসবুকে AI দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও প্রচার; থানায় মামলা..

মোঃ ইলিয়াস আলী avatar   
মোঃ ইলিয়াস আলী
ঠাকুরগাঁও-২ আসনের এমপিকে নিয়ে ফেসবুকে AI দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও প্রচার; থানায় মামলা..
ঠাকুরগাঁও-২ আসনের এমপিকে নিয়ে ফেসবুকে AI দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও প্রচার; থানায় মামলা..
ছবি: সংগৃহীত
মামলার কপি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম এর ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালামের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ভুয়া ও অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ ইলিয়াস আলী (৩১) নিজ বাড়িতে অবস্থানকালে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওগুলো দেখতে পান।

এজাহার সূত্রে জানা যায়, "মুহাম্মদ ইউসুফ চট্টগ্রাম" (facebook.com/Chattagramme) নামের একটি আইডি থেকে "ঠাকুরগাঁও ২ আসনের এমপি মোঃ আব্দুস সালামের সাথে আবাসিক হোটেলে মডেল ইসা মনির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস" শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়। যার লিংক https://www.facebook.com/reel/2138323873432105।

এছাড়াও "Rubel Islam" (facebook.com/rubel.islam.295349) নামের আরেকটি আইডি থেকে "ঠাকুরগাঁও ২ আসনের এমপি মোঃ আব্দুস সালাম" শিরোনামে আরেকটি ভিডিও প্রচার করা হয়। যার লিংক https://www.facebook.com/reel/1431425798384798/ ।

অভিযোগকারী ইলিয়াস আলী হৃদয় জানান, ভিডিওগুলোতে প্রদর্শিত ব্যক্তিদের চেহারা ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালামের চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অথবা অন্য কোনো ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিও তৈরি, সম্পাদনা বা বিকৃত করে ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্যে অশ্লীল ভিডিও হিসেবে প্রচার করে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন এবং জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছে।

এ ঘটনার পর তিনি তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডাঃ মোঃ আব্দুস সালামকে ব্যক্তিগত মুঠোফোনে অবহিত করলে, এমপি মহোদয়ের অনুমতিক্রমে তিনি থানায় এজাহার দায়ের করেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২৫(২)/২৯ ধারায় ব্ল্যাকমেইলিং করার উদ্দেশ্যে অশ্লীল ভিডিও চিত্র প্রচার ও সহায়তা করার অপরাধে মামলা রুজু করা হয়েছে। মামলার নং- ১৮/২৩৪। ঘটনার তারিখ ২৫ অক্টোবর ২০২৬, মামলা পেশের তারিখ ২৬ অক্টোবর ২০২৬।

মামলার বাদী মোঃ ইলিয়াস আলী হৃদয় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। 

বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুল হাকিম জানান, এজাহার পাওয়া গেছে, তদন্ত করে ভিডিওর প্রকৃত প্রস্তুতকারী, মূল প্রকাশকারী ও পরবর্তী শেয়ারকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Nema komentara


News Card Generator