রাষ্ট্রপতির সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাষ্ট্রপতির সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাষ্ট্রপতির সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ..
রাষ্ট্রপতির সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ..
ছবি: সংগৃহীত
****

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসোদা মাকসুদি।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

এ সময় বাংলাদেশে কৃষি উন্নয়ন, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, জলবায়ু সহনশীলতা, চাষাবাদসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে উইনরক ইন্টারন্যাশনালের দীর্ঘদিনের কর্মতৎপরতার প্রশংসা করেন রাষ্ট্রপতি।

তিনি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা, কৃষি বিপণন সুবিধা ও মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে উইনরক ইন্টারন্যাশনালকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা ও কৃষিসহ অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতে সংস্থাটির চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে এর কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষা, কৃষি, জলবায়ু সহনশীলতা ও অভিবাসী কর্মীদের সুরক্ষাসহ দেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির প্রেস সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Geen reacties gevonden


News Card Generator