সন্ত্রাসীদের কোনো স্থান হবে না, হয় তারা থাকবে, নয়তো আমরা: এসপি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সন্ত্রাসীদের কোনো স্থান হবে না, হয় তারা থাকবে, নয়তো আমরা: এসপি..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
সন্ত্রাসীদের কোনো স্থান হবে না, হয় তারা থাকবে, নয়তো আমরা: এসপি..
সন্ত্রাসীদের কোনো স্থান হবে না, হয় তারা থাকবে, নয়তো আমরা: এসপি..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন ও তৎসংলগ্ন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সান্টু, বিপিএম (বার)।

এ সময় স্টেশন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে পুলিশ সুপার জামতৈল রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্টেশনে যাতায়াতকারী সাধারণ যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্টেশন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন।

পরিদর্শনকালে পুলিশ সুপার স্টেশনে আগত ও স্টেশন থেকে যাতায়াতকারী যাত্রীরা যেন নিরাপদে এবং নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে স্টেশন এলাকায় চুরি, ছিনতাই, প্রতারণাসহ যেকোনো ধরনের অপরাধ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সদস্যদের সজাগ থাকার নির্দেশনা দেন।

তিনি স্টেশন ও এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের নিয়মিত টহল জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

জামতৈল রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ যাতায়াতকেন্দ্র হওয়ায় এখানে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপারের এ পরিদর্শনের মাধ্যমে স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, অপরাধ প্রতিরোধ এবং যাত্রীসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।

স্টেশন মাস্টারের দাবি, আগের চেয়ে আইনশৃঙ্খলা উন্নতি হয়েছে। যেভাবে পুলিশ স্টেশনে এসে মহড়া দিচ্ছে। এর ধারাবাহিকতা অব্যহত থাকুক। তাহলে আমাদের কর্ম-পরিবেশ ভালো হবে।

No comments found


News Card Generator