উল্লাপাড়ায় মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি রফিকুল ইসলাম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

উল্লাপাড়ায় মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি রফিকুল ইসলাম..

Rakibul Islam avatar   
Rakibul Islam
উল্লাপাড়ায় মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি রফিকুল ইসলাম..
উল্লাপাড়ায় মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি রফিকুল ইসলাম..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল শরাফতিয়া আলীম মাদরাসার নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।..

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল শরাফতিয়া আলীম মাদরাসার নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
 
সোমবার (২৬ অক্টোবর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আরিফুল হক। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
 
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গজাইল শরাফতিয়া আলীম মাদরাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীসমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে।
 
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী খোন্দকার শহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার, উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. আব্দুল বারী এবং গজাইল অনার্স কলেজের অধ্যক্ষ মুঞ্জিলুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
 
নতুন চারতলা ভবন নির্মিত হলে মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator