কালীগঞ্জে ১০০ পিস  ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক আরও ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে ১০০ পিস  ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক আরও ১

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে ১০০ পিস  ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক আরও ১
কালীগঞ্জে ১০০ পিস  ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক আরও ১
ছবি: সংগৃহীত
****
 
কালীগঞ্জে ১০০ পিস  ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক আরও ১
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের অভিযানে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৬৬০ টাকাসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সোহেল (৩৫) নামে আরও একজনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকায় নবীন ছাত্রাবাসের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। উলুখোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় শামীম আহমেদ সামিউলকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস লালচে রঙের  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে নগদ ৩ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা আলামত যথাযথ জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনায় সোহেল (৩৫) নামে আরও একজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের লক্ষ্যে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার শামীম আহমেদ সামিউল ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ২৬(১) ধারায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ২৫, তারিখ ২৫ অক্টোবর ২০২৬; জিআর নম্বর ৩০৪।
গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মোঃ ওমর আলী মোল্যা 
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ -গাজীপুর।



 
نظری یافت نشد


News Card Generator