‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজ | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি  কলেজ

‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Auf Eidok teilen
‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি  কলেজ
Foto: Archiv

‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি  কলেজ 

 

‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

 

মোঃ হাসান মাহমুদ জয়, 

 

কুড়িগ্রাম প্রতিনিধি: 

 

‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে ৩০ বছরে পদার্পণ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’। 

 

দিনটি উপলক্ষে ‘বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন’ -এর আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, পুরস্কার প্রদান ও তাবারক বিতরণসহ নানা উৎসবমুখর কর্মসূচির আয়োজন করা হয়

 

 

শিক্ষার্থীদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান সরকার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল ইসলাম উপদেষ্টা বাঁধন, কু.স.ক ইউনিট আরো উপস্থিত ছিলেন মোঃ তাহসিনুর রহমান তমাল । সাধারণ সম্পাদক (২০২৩ সেশন) মোঃ আবু বকর সিদ্দিক সভাপতি (২০২৫ সেশন)

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাঁধন সরকার এবং সঞ্চালনা করেন জিহাদ হোসাইন সহ-সভাপতি বাঁধন,কু.স.ক ইউনিট এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া। 

 

প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মোঃ সাইফুর রহমান সরকার বলেন বাঁধন একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক সেচ্ছাসেবী সংগঠন যারা মুমূর্ষের রোগীর জীবন বাঁচাতে রাতদিন ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিনামূল্যে রক্ত সরবরাহ করে তাদের এই মহৎ কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হয়ে সুন্দর সমাজ বিনির্মানে কাজ করা উচিৎ। 

 মো: তাহসিনুর রহমান তমাল বলেন, এক ব্যাগ রক্ত একটি “জীবন”

এক ঝাক নিবেদিত প্রাণ একটি “বাঁধন” 

সংগঠন হচ্ছে একটি সংঘবদ্ধ জনগোষ্ঠী যারা একটি নিদিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে তেমনি আমরা বাঁধন সদস্যবৃন্দে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করি তাহলে সেইদিন হবো সার্থক যেদিন আমাদের স্বপ্ন বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে। 

আলোচনা সভায় সভাপতি বাঁধন সরকার নতুন প্রজন্মকে মানবিক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "লেখাপড়ার পাশাপাশি সকল প্রকার মানবিক ও সামাজিক কাজে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

 

সংগঠনের উপদেষ্টা রাশেদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "বাঁধন সম্পূর্ণ নিরপেক্ষ ও মানবিক আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবকদের শ্রম ও আত্মত্যাগের মাধ্যমে এই মানবিক বার্তা সারা দেশে ছড়িয়ে পড়বে। একদিন এই সংগঠন থেকে অনুপ্রাণিত হয়ে দেশে আরও হাজারো স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠবে।"

 

 বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা কর্মসূচি

 

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে 'বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন’ -এর উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। রক্তদানের মতো মানবিক সেবার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের বার্তা ছড়িয়ে দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 

দীর্ঘ ২৯ বছরের গৌরবোজ্জ্বল পথচলা

১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে ‘বাঁধন’। দীর্ঘ ২৯ বছরের পথচলায় সংগঠনটি দেশের ৬১টি জেলায়, ৯৪টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, ১৬টি জোন, ১৫০টি ইউনিট এবং ১৭টি পরিবারের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

সংগঠনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত বাঁধন ১২ লাখ ২৭ হাজার ৮৬৫ ব্যাগ রক্ত সরবরাহ করেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে ২৬ লাখ ৫৫ হাজার ৫১০ জন মানুষকে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে।

 

 দুর্যোগ ও সংকটে মানবতার পাশে

 

কেবল রক্তদানই নয়, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। তাঁদের সাম্প্রতিক উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে:

 

২০২৪ সালের বন্যা পুনর্বাসন: ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চাঁদপুর ও সাতক্ষীরা অঞ্চলে ৭,৫০০টিরও বেশি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

 

জরুরি কুইক রেসপন্স: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার মতো আকস্মিক বিপদে তাৎক্ষণিক "কুইক রেসপন্স টিম" গঠন করে জরুরি ভিত্তিতে রক্তদান কার্যক্রম পরিচালনা করা হয়।

 

২০২৬ সালের ত্রাণ ও পুনর্বাসন: চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ১২০টি পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে গৃহহীন ও নিঃস্ব ১৩টি পরিবারকে মোট ৩২২ পিস নতুন ঢেউটিন এবং এক অসহায় নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁধন কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে দেশের সর্বস্তরের কর্মী, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও রক্তদাতাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করার মাধ্যমে বাঁধনের এই দিগন্তপ্রসারী অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

 

প্রতিবেদক:মোঃ হাসান মাহমুদ জয়

 

 কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

 

মোবাইল: ০১৭৮৯৪৯১১৮৬

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর Andere জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর 52 Views ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা Andere ডোমার উপজেলা জামায়াত কার্যালয় ভাঙচুর: ১২ বছর পর গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা 35 Views রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! Andere রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী! 133 Views ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Andere ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 71 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Andere এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 90 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Andere ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 89 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Andere ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 85 Views