বিরামপুরে বিজিবি’র পৃথক অভিযানে ২ লাখ টাকার ভারতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিরামপুরে বিজিবি’র পৃথক অভিযানে ২ লাখ টাকার ভারতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ..

MdMominul islam avatar   
MdMominul islam
বিরামপুরে বিজিবি’র পৃথক অভিযানে ২ লাখ টাকার ভারতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ..
বিরামপুরে বিজিবি’র পৃথক অভিযানে ২ লাখ টাকার ভারতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ..
ছবি: সংগৃহীত
বিরামপুরে বিজিবি’র পৃথক অভিযানে ২ লাখ টাকার ভারতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ..

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি’র বিশেষ অভিযানে প্রায় দুই লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও দেশীয় যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মনিপুর, বিরামপুর ও তাজপুর বিওপি কর্তৃক পৃথক তিনটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়। সীমান্ত এলাকার অভ্যন্তরে চালানো এসব অভিযানে ১৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৪৮৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ২,০০,৯০০ (দুই লক্ষ নয়শত) টাকা।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সদস্যরা সর্বদাই দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator