ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার ২ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার ২

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার ২
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার ২
ছবি: সংগৃহীত
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের হেফাজত থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেয়া মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়া ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রামের ওয়াসীম মিয়া (২৬) ও সরিষা ইউনিয়নের গাংপাড় গ্রামের এমদাদুল হক (৪৫)। শনিবার (২৪ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে আরশাদুলের চায়ের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম শাহীন (৩০)কে গ্রেফতার করে সিএনজি যোগে থানায় নিয়ে যাচ্ছিল রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

পথে একদল ব্যক্তি পুলিশের গাড়ি গতিরোধ করে পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে মারধর করে এবং সিএনজি ভাঙচুর করে শাহীনকে ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে অভিযান চালিয়ে ওয়াসীম মিয়া ও এমদাদুল হককে গ্রেফতার করা হয়। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাজ্জাদ রোমন বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Ingen kommentarer fundet


News Card Generator