বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় ৩ দিন ধরে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, ব্যাংকিং সেবা স্বাভাবিক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় ৩ দিন ধরে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, ব্যাংকিং সেবা স্বাভাবিক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় ৩ দিন ধরে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, ব্যাংকিং সেবা স্বাভাবিক..
বিশ্বব্যাপী সাইবার সতর্কতায় ৩ দিন ধরে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, ব্যাংকিং সেবা স্বাভাবিক..
ছবি: সংগৃহীত
****

আন্তর্জাতিকভাবে সাইবার নিরাপত্তা সংক্রান্ত মারাত্মক ঝুঁকির সতর্ক বার্তা পাওয়ার পর টানা তৃতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। মূলত আগাম নিরাপত্তামূলক ব্যবস্থার অংশ হিসেবেই ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হলেও কেন্দ্রীয় ব্যাংকের সাথে দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর অভ্যন্তরীণ লেনদেন ও মূল সংযোগ কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ওয়েবসাইটটিতে (bb.org.bd) ঢোকার চেষ্টা করা হলে সেখানে সিস্টেম রক্ষণাবেক্ষণসংক্রান্ত (Maintenance) বার্তা ঝুলতে দেখা যায়।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কবার্তা প্রকাশের পরপরই তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বর্তমানে সাইবার নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন ও ডিজিটাল কাঠামোর সুরক্ষা জোরদারে কাজ করছেন বিশেষজ্ঞরা।

ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক

সাইবার নিরাপত্তার স্বার্থে ওয়েবসাইট বন্ধ থাকলেও সাধারণ ব্যাংকিং বা বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে লেনদেনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান,

“পূর্ণাঙ্গ নিরাপত্তা ও বিশ্বস্ততা নিশ্চিত করতেই কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটটি আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের মূল নেটওয়ার্ক ও এর সাথে সংযুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃসংযোগ স্বাভাবিকভাবে কাজ করছে। আইটি বিভাগ সার্বক্ষণিক বিষয়টি পর্যবেক্ষণ করছে।”

তবে ওয়েবসাইটটি ঠিক কখন নাগাদ আবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমার কথা তিনি জানাননি।

কেন এই বৈশ্বিক সতর্কতা?

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত জনপ্রিয় ওয়েব প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’তে (PHP) অত্যন্ত গুরুতর একটি নিরাপত্তা ত্রুটি (Vulnerability) শনাক্ত হওয়ার পরই এই বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সহায়তায় এই ত্রুটিগুলো প্রথম উন্মোচন করে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ক্যালিফ’ ও ‘উইজ’।

পিএইচপির এই দুর্বলতা ব্যবহার করে বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় ইতোমধ্যেই সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ সরকারসহ বিভিন্ন দেশের সাইবার গভর্ন্যান্স বডি। সেই পদক্ষেপেরই অংশ হিসেবে আগাম প্রস্তুতিস্বরূপ কেন্দ্রীয় ব্যাংক তাদের পোর্টালটি সুরক্ষার জন্য ডাউন রেখেছে।

没有找到评论


News Card Generator