রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার..
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার..
ছবি: সংগৃহীত
****

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে ধারালো চাকুসহ দেশীয় অস্ত্রধারী তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আসাদগেট এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১. আরাফাত (২০): পিতা- আলতাফ, গ্রাম- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ।

২. ফাইমুল হাসান (২২): পিতা- আলমগীর, গ্রাম- বিশ্বনাথ, জেলা- সিলেট।

৩. আবির বেপারী শান্ত (২৩): পিতা- হারুন বেপারী, গ্রাম- ভোলা সদর, জেলা- ভোলা।

যেভাবে গ্রেফতার হলো ছিনতাইকারীরা

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার এসআই হুমায়ুন কবীর, এএসআই কামাল এবং এএসআই ইমদাদ আসাদগেট এলাকায় নিয়মিত হোন্ডা মোবাইল ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় ওই এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল সন্দেহভাজন কয়েকজন যুবক। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের ঘিরে ফেলে এবং দু'টি ধারালো চাকুসহ ওই তিন তরুণকে আটক করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

没有找到评论


News Card Generator