ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বিদেশি মদের বোতল সহ ২ মাদক কারবারী আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিজিবির টহলদল মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৭শ’ ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদক কারবারী রতন (৪২) ও মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম (৩৬) আটক করে স্থা..
Eidok पर शेयर करें
ঠাকুরগাঁওয়ের বিদেশি মদের বোতল সহ ২ মাদক কারবারী আটক
फ़ोटो: संग्रहीत
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিজিবির টহলদল মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৭শ’ ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদক কারবারী রতন (৪২) ও মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম (৩৬) আটক করে স্থানীয় থানা পুলিশের নিকট হাজির করেছে।
 
শুক্রবার (২ মে) রাত ১১টার সময় উপজেলার রত্নাই সীমান্তের বারোসা গ্রামে তাদের আটক করে বিজিবি।
 
গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সোবহানের ছেলে সাবেক সেনা সদস্য রতন ও বালিয়াডাঙ্গী থানা সংলগ্ন ফুলতলা গ্রামের মরহুম খোরসেদ আলম ঠিকাদারের ছেলে  মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম।
 
বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রত্নাই বিজিবি ক্যাম্পের টহলদল রত্নাই বারোসা গ্রামের রাস্তায় পূর্ব হতে ওৎ পেতে থাকে। এসময় মাদক কারবারী সুপার জিএল ঢাকা মেট্রো ছ-১৪-০৯৩৬ মাইক্রোবাস যোগে মাদক পাচার কালে মাইক্রোবাস গতিরোধ করে তল্লাশী চালিয়ে ৭শ’ ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদককারবারী রতন ও মাইক্রোবাসসহ চালক দবিরুল ইসলামকে আটক করে রাতেই স্থানীয় থানা পুলিশের নিকট হাজির করেছে।
 
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, বিজিবির পক্ষ থেকে রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ ज़िला समाचार বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* ज़िला समाचार বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 48 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী ज़िला समाचार ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 29 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা ज़िला समाचार জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 27 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ज़िला समाचार ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি ज़िला समाचार কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। ज़िला समाचार চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views