ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বিদেশি মদের বোতল সহ ২ মাদক কারবারী আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিজিবির টহলদল মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৭শ’ ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদক কারবারী রতন (৪২) ও মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম (৩৬) আটক করে স্থা..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ের বিদেশি মদের বোতল সহ ২ মাদক কারবারী আটক
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিজিবির টহলদল মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৭শ’ ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদক কারবারী রতন (৪২) ও মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম (৩৬) আটক করে স্থানীয় থানা পুলিশের নিকট হাজির করেছে।
 
শুক্রবার (২ মে) রাত ১১টার সময় উপজেলার রত্নাই সীমান্তের বারোসা গ্রামে তাদের আটক করে বিজিবি।
 
গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সোবহানের ছেলে সাবেক সেনা সদস্য রতন ও বালিয়াডাঙ্গী থানা সংলগ্ন ফুলতলা গ্রামের মরহুম খোরসেদ আলম ঠিকাদারের ছেলে  মাইক্রোবাস চালক দবিরুল ইসলাম।
 
বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রত্নাই বিজিবি ক্যাম্পের টহলদল রত্নাই বারোসা গ্রামের রাস্তায় পূর্ব হতে ওৎ পেতে থাকে। এসময় মাদক কারবারী সুপার জিএল ঢাকা মেট্রো ছ-১৪-০৯৩৬ মাইক্রোবাস যোগে মাদক পাচার কালে মাইক্রোবাস গতিরোধ করে তল্লাশী চালিয়ে ৭শ’ ৫০ মিলির ওজনের বিদেশী সিগনেচার একটি মদের বোতল উদ্ধারের পর মাদককারবারী রতন ও মাইক্রোবাসসহ চালক দবিরুল ইসলামকে আটক করে রাতেই স্থানীয় থানা পুলিশের নিকট হাজির করেছে।
 
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, বিজিবির পক্ষ থেকে রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 54 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 30 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 29 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 ভিউ