আ.লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আ.লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
আ.লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন..
আ.লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন..
ছবি: সংগৃহীত
ঝালকাঠি শহরের কোর্ট রোডে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে ৭ নম্ব..

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন / এনপিবি অনলাইন

​ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের কোর্ট রোডে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে ৭ নম্বর কোর্ট রোডের ওই ভবনের তৃতীয় তলায় সাইনবোর্ড টাঙিয়ে দলীয় কার্যালয়ের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।  

​সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এইচ এম জাকির হোসেনের সভাপতিত্বে এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।  

​এদিকে, কার্যালয় উদ্বোধনের পর থেকেই ভবনমালিকের রাজনৈতিক পরিচয় এবং ভবনটির অতীত ব্যবহার নিয়ে স্থানীয় রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে। ভবনমালিক লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র।  

​ভবনমালিকের ছেলে মো. মিঠু তালুকদার দাবি করেন, ভবনের তৃতীয় তলায় একসময় পৌর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালিত হতো। সেখানে তার ভাই মনিরুল ইসলাম মনির বসতেন এবং নিচতলায় দলীয় কার্যক্রম চালাতেন তার বাবা। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হওয়ার পর কক্ষটি একটি বিমা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। পরবর্তীতে তা খালি হলে সেখানে তার ছেলে পাখি পালন করতেন, যার পর এবার এনসিপির কাছে কক্ষটি ভাড়া দেওয়া হয়েছে।  

​সামাজিক যোগাযোগমাধ্যমেও সাঈদ আহমেদ নামে এক ব্যক্তি দাবি করেন, ওই তলায় আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় ছিল, যা উদ্বোধন করেছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু।  

​তবে ভবনে পূর্বে আওয়ামী লীগের কার্যালয় থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল। তিনি বলেন, “এখানে কোনো দিন আওয়ামী লীগের কার্যালয় ছিল না। এটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

চলতি মাসে বিমা প্রতিষ্ঠানটি চলে যাওয়ার পর সাবেক মেয়রের নাতি সেখানে পোষা প্রাণী রাখতেন, সেখান থেকে আমরা কক্ষটি ভাড়া নিয়েছি।”  
​এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু জানান, তারা নিয়ম মেনে দলীয় কার্যালয়ের জন্য কক্ষটি ভাড়া নিয়েছেন, কোনো দখল করেননি। ওই কক্ষে আগে আওয়ামী লীগের কার্যালয় ছিল কি না—সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।  

​স্থানীয়দের একাংশের ধারণা, রাজনৈতিক পরিবর্তনের মুখে নিজের অবস্থান সুরক্ষিত রাখতেই ভবনমালিক লিয়াকত আলী তালুকদার এনসিপিকে কার্যালয় ভাড়া দিয়েছেন। তবে এই দাবির কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি এবং যোগাযোগের চেষ্টা করা হলেও ভবনমালিক লিয়াকত আলী তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।

Nenhum comentário encontrado


News Card Generator