প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর সম্পন্ন; আঞ্চলিক বাণিজ্য-বিনিয়োগ… | আই নিউজ বিডি

খুলনা

প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর সম্পন্ন; আঞ্চলিক বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা

****
Eidok-এ শেয়ার
প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর সম্পন্ন; আঞ্চলিক বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা
ছবি: সংগৃহীত

 বাগেরহাট জেলা প্রতিনিধি। 

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট জেলায় গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রীর এ সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শনকে কেন্দ্র করে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এছাড়া স্থানীয়দের মতে, খুলনা-বাগেরহাটে প্রধানমন্ত্রীর ‎এ সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক সম্পদ, সমুদ্রবন্দরকেন্দ্রিক বাণিজ্য এবং শিল্প সম্ভাবনার এক অভূতপূর্ব সমন্বয়। এ দিন সকাল সাড়ে ১০টায় আকাশপথে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টরটি।

দাকোপের মাটিতে পা রেখেই অপেক্ষমান জনতার কাছে এসে গিয়ে বলেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের প্রত্যাশা, উপকূলীয় এ জনপদের অর্থনৈতিক ও অবকাঠামগত উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ থাকবে। ‎পরে সফর সঙ্গীদের সঙ্গে নিয়ে দাকোপের নলিয়ান লঞ্চঘাট থেকে নৌযানে বাগেরহাটের মোংলার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর মোংলার নৌঘাটি পরিদর্শন এবং মধ্যাহ্নভোজ শেষে দুপুর ৩টায় বন্দর জেটি পরিদর্শনে যান তিনি।

সবশেষ বেজায় ইকোনমিক জোন পরিদর্শন শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। প্রকৃতির সুরক্ষা এবং অর্থনৈতিক অগ্রগতির সঠিক ভারসাম্য বজায় রেখে সুন্দরবন ও মোংলা কেন্দ্রিক বিশাল বাণিজ্যিক সম্ভাবনাকে বাস্তবায়িত করাই এ সফরের প্রধান লক্ষ্য হিসাবে দেখছেন স্থানীয়রা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 46 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 61 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 97 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 100 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 106 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 ভিউ