আলীকদম-থানচিতে চাঁদের গাড়ি সংঘর্ষে ১২ পর্যটক আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

আলীকদম-থানচিতে চাঁদের গাড়ি সংঘর্ষে ১২ পর্যটক আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
Eidok पर शेयर करें
আলীকদম-থানচিতে চাঁদের গাড়ি সংঘর্ষে ১২ পর্যটক আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
फ़ोटो: संग्रहीत

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম-থানচি সড়কে পর্যটকবাহী দুটি চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১২ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রভাত কারবারি পাড়া সংলগ্ন ৯ কিলোমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন—শরিফুল ইসলাম (২৮), মো. আলম (৬০), আবদুল্লাহ আল মামুন (৪০), মো. ইমরান (৩৫), আরিফুল ইসলাম (২৭), হেদায়েত উল্লাহ (২৮), সাজেদুর রহমান (২৬), বাবুল মিয়া (৩৫), কামাল হোসেন (৩৫), চালক গিয়াস উদ্দিন (২৭), নজরুল ইসলাম (৩৫) ও মোস্তাফিজুর রহমান (২৭)। তাঁদের বাড়ি গাজীপুর, নারায়ণগঞ্জ, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বান্দরবানের লামা এলাকায়।

প্রাথমিক অনুসন্ধান সূত্রে জানা গেছে, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের ব্যানারে দেশের বিভিন্ন জেলার প্রায় ১৫০ জন পর্যটক ১৪টি পিকআপে করে শিক্ষা সফরে থানচি যান। সফর শেষে থানচি থেকে আলীকদম হয়ে ফেরার পথে ইসিবি চেকপোস্ট পার হওয়ার পর ৯ কিলোমিটার এলাকায় একই দলের একটি পিকআপ পেছন থেকে অন্য একটি পিকআপকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর সহযাত্রীরা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত আবদুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম ও মো. আলমের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিতে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত প্রয়োজন। পাহাড়ি আঁকাবাঁকা ও উঁচু-নিচু সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি চলাচলের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন अन्य পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন 48 Views রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ড: জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ अन्य রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ড: জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ 51 Views বোয়ালমারীতে "নাজমুল হক নজীর : জীবন ও কবিতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত अन्य বোয়ালমারীতে "নাজমুল হক নজীর : জীবন ও কবিতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 37 Views ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের अन्य ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের 50 Views জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন अन्य জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন 70 Views দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের अन्य দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 121 Views স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী अन्य স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 113 Views