আলীকদম-থানচিতে চাঁদের গাড়ি সংঘর্ষে ১২ পর্যটক আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

আলীকদম-থানচিতে চাঁদের গাড়ি সংঘর্ষে ১২ পর্যটক আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
مشاركة على Eidok
আলীকদম-থানচিতে চাঁদের গাড়ি সংঘর্ষে ১২ পর্যটক আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
الصورة: مجمّعة

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম-থানচি সড়কে পর্যটকবাহী দুটি চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১২ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রভাত কারবারি পাড়া সংলগ্ন ৯ কিলোমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন—শরিফুল ইসলাম (২৮), মো. আলম (৬০), আবদুল্লাহ আল মামুন (৪০), মো. ইমরান (৩৫), আরিফুল ইসলাম (২৭), হেদায়েত উল্লাহ (২৮), সাজেদুর রহমান (২৬), বাবুল মিয়া (৩৫), কামাল হোসেন (৩৫), চালক গিয়াস উদ্দিন (২৭), নজরুল ইসলাম (৩৫) ও মোস্তাফিজুর রহমান (২৭)। তাঁদের বাড়ি গাজীপুর, নারায়ণগঞ্জ, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বান্দরবানের লামা এলাকায়।

প্রাথমিক অনুসন্ধান সূত্রে জানা গেছে, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের ব্যানারে দেশের বিভিন্ন জেলার প্রায় ১৫০ জন পর্যটক ১৪টি পিকআপে করে শিক্ষা সফরে থানচি যান। সফর শেষে থানচি থেকে আলীকদম হয়ে ফেরার পথে ইসিবি চেকপোস্ট পার হওয়ার পর ৯ কিলোমিটার এলাকায় একই দলের একটি পিকআপ পেছন থেকে অন্য একটি পিকআপকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর সহযাত্রীরা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত আবদুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম ও মো. আলমের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিতে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত প্রয়োজন। পাহাড়ি আঁকাবাঁকা ও উঁচু-নিচু সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি চলাচলের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের آخر ২০২৭ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা ডা. জুবাইদা রহমানের 42 Views জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন آخر জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন 46 Views দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের آخر দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পে নতুন উদ্যোগ এমপি আবু আশফাকের 92 Views স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী آخر স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতার প্রদর্শনী: সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 98 Views কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান آخر কাশ্মীরে শিশুদের রক্তক্ষয়ী শৈশব: ২০১৬ সালে মাত্র চার মাসে আহত ১,২৪৮ শিশুর মর্মান্তিক পরিসংখ্যান 80 Views বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত آخر বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত 104 Views মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল آخر মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 178 Views