মোবারক হোসেন রাকিব: ( শিক্ষানবিস রিপোর্টার )
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের নবগঠিত কমিটির উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে স্বপ্নতরী কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত কমিটির সভাপতি সোহেল তানভীর সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ঐক্য, আদর্শ ও সেবার মূলনীতি ধারণ করে অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোট ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।