কামারখন্দে মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন ও আলোচনা সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন ও আলোচনা সভা..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন ও আলোচনা সভা..
কামারখন্দে মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন ও আলোচনা সভা..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:
সিরাজগঞ্জের কামারখন্দে মাদানীনাতুল উলুম নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার নবনির্মিত শিক্ষা ভবনের উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ভারাঙ্গা-ভূইয়াপাড়ায় মাদ্রাসা প্রাঙ্গণে নবনির্মিত শিক্ষা ভবন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

 উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল বারী, সহ সভাপতি জুয়েল আকন্দ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম সরকার, সহ সভাপতি আলাল উদ্দিন, ঝাঐল ইউনিয়ন বিএনপি'র সভাপতি এস এম আব্দুল আলিম, উপজেলা যুব দলের আহবায়ক আব্দুল আলীম, পোড়াবাড়ি গ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. সাইদুর রহমান, প্রতিষ্ঠাতা মো. রফিকুল ইসলাম সন্তোষ, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা শামীম সরকারসহ প্রমূখ।
জানা গেছে, মাদ্রাসাটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়ে ইসলাম শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। মাদ্রাসাটিতে প্রায় সাড়ে ৫ শত শিক্ষার্থী পড়াশোনা করে থাকেন। মাদ্রাসাটির নবনির্মিত শিক্ষা ভবন উদ্বোধন কেন্দ্র করে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পাবে। স্থানীয় পর্যায়ে ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন শিক্ষা ভবনটি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে এলাকাবাসী।

نظری یافت نشد


News Card Generator