কামারখন্দে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ..

মো. ইয়াছিন কবির avatar   
মো. ইয়াছিন কবির
কামারখন্দে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ..
কামারখন্দে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ..
ছবি: সংগৃহীত
****

ইয়াছিন কবির:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ। এ সময় তিনি ব্যক্তিগত অর্থায়নে পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
 সোমবার (১৯ অক্টোবর) সকাল হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়নের সার্বজনীন মন্দির পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রোমানা মাহমুদ পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন। 

এ সময় তিনি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাবিব উথান, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

 জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ বলেন, এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। হিন্দু-মুসলমানের মধ্যে যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা অটুট রাখতে হবে। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য দলীয় নেতাকর্মীসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষের অধিকার রক্ষায় পাশে থাকবে।

لم يتم العثور على تعليقات


News Card Generator