সোনারগাঁয়ে পানাম নগরী ও লোকশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত | আই নিউজ বিডি

সোনারগাঁয়ে পানাম নগরী ও লোকশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।..
Eidok-এ শেয়ার
সোনারগাঁয়ে পানাম নগরী ও লোকশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি প্রতিনিধি দল নিয়ে এসব ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এ সময় ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানি পল্লীও পরিদর্শন করেন তিনি।  

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে রাষ্ট্রদূত প্রথমে পানাম নগরীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। পানাম নগরীতে তিনি ৩৩ নম্বর ভবন থেকে শুরু করে নগরীর বিভিন্ন ভবন ঘুরে দেখেন।

রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যরা।

এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, "মার্কিন রাষ্ট্রদূত জামদানি পল্লী ঘুরে দেখেছেন। সেখানে কারুশিল্পীদের হাতে বোনা জামদানি শাড়ির কারুকাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। সময় স্বল্পতার কারণে তিনি বড় সরদারবাড়ি ও ফাউন্ডেশনের জাদুঘরে প্রবেশ করেননি। পরে আবারও সেখানে আসবেন বলে জানিয়েছেন।"

অন্যদিকে পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান বলেন, "রাষ্ট্রদূত অল্প সময়ের জন্য পানাম নগরীতে অবস্থান করেন। তিনি পরিবার নিয়ে সেখানে ঘুরতে এসেছিলেন। এটি মূলত পারিবারিক সফর ছিল। পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।"

উল্লেখ্য, সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও বাংলার লোকশিল্প সম্পর্কে জানতেই মার্কিন রাষ্ট্রদূতের এই সফর।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ