সাতক্ষীরায় ৩৮ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১৬ প্লাটুন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় ৩৮ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১৬ প্লাটুন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় ৩৮ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১৬ প্লাটুন..
সাতক্ষীরায় ৩৮ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১৬ প্লাটুন..
ছবি: সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা: 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন তাঁরা।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে আরও নয়টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের প্রায় ১৬টি প্লাটুনের সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের প্রায় দুই হাজার বিজিবি সদস্য ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, বিশ্বের বুকে বাংলাদেশ ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হবে। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সর্বস্তরের নাগরিক, পূজামণ্ডপ কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”

বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন ও সাতক্ষীরা ব্যাটালিয়নসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান পুরাতন সাতক্ষীরা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির সমিতির নেতৃবৃন্দ ও আগত ভক্তদের সঙ্গে কথা বলেন এবং মন্দিরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির সমিতির প্রধান উপদেষ্টা বিশ্বনাথ ঘোষ, সভাপতি সোমনাথ ব্যানার্জী, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সহসাধারণ সম্পাদক বলাই চন্দ্র দে, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি এবং সমিতির সদস্য অসিম কুমার সোনা ও শ্রীদাম দেসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Nessun commento trovato


News Card Generator