কালিয়াকৈরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিয়াকৈরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কালিয়াকৈরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
কালিয়াকৈরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি: সংগৃহীত
****

গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কারখানার হারবাল সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সফিপুর এলাকার কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, শনিবার বিকেল ৪টার দিকে কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত একটি স্টোরে আগুন দেখতে পান কারখানার কর্মীরা। পরে বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় কোনাবাড়ি ফায়ার সার্ভিস থেকে আরও দুটি এবং গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত দুটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পাশাপাশি কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator