গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় ইশরাকের অভিযান, আটক ৬ | আই নিউজ বিডি

গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় ইশরাকের অভিযান, আটক ৬

রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইন সংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শন..
Eidokでシェア
গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় ইশরাকের অভিযান, আটক ৬
写真:提供

রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইন সংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (১৭ অক্টোবর) ৪৫ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় অভিযান চালানো হয়। 

অভিযানসংক্রান্ত দুটি ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন ইশরাক হোসেন। ভিডিওতে তাঁর হাতে একটি পিস্তল দেখা যায়। তবে অস্ত্রটির কিছু অংশ ঝাপসা করা থাকায় সেটির ধরন নিশ্চিত হওয়া যায়নি।

অভিযানের ভিডিও প্রকাশ

প্রকাশিত ভিডিওতে গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে সন্দেহভাজন মাদক কারবারিদের পুলিশের কাছে সোপর্দ করার কথা বলা হয়। অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে যেতে দেখা যায়।

তবে অভিযানের সময় প্রতিমন্ত্রীর হাতে থাকা অস্ত্রটির ধরন, সেটি বহনের কারণ কিংবা কোনো গুলি ছোড়ার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে

ইশরাক হোসেনের মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি তাঁর নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, মাদক কারবারিদের ঢাকা-৬ আসনে কোনো জায়গা হবে না। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

মাদক কারবারিদের বিরুদ্ধে সারা দেশে অভিযান পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করে তিনি এ কাজে এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন।

আটক ব্যক্তিদের নিয়ে পুলিশের বক্তব্য

ভিডিওতে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানাতে দেখা যায়। এ সময় ইশরাক হোসেন তাঁদের আশ্বস্ত করে বলেন, তাঁদের গায়ে কেউ হাত তুলবে না। পুলিশ তাঁদের থানায় নিয়ে যাবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কাউকে মারধর করার জন্য নয়, বরং আইনের আওতায় আনতেই এ অভিযান চালানো হয়েছে।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ছয়জনকে আটক করার পর থানায় ফোন দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসেন।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। এলাকাটিকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন তিনি।

সূত্র: ইশরাক হোসেনের মিডিয়া সেল ও গেন্ডারিয়া থানা পুলিশ।

コメント 0

コメントがありません

関連記事

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 他の ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 64 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 他の এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 87 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 他の ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 88 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 他の ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 72 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 他の লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 59 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 他の হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 88 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 他の হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 52 Views