কচুয়ায় মাত্র সাত দিনে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবি পরিশোধ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় মাত্র সাত দিনে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবি পরিশোধ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় মাত্র সাত দিনে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবি পরিশোধ..
কচুয়ায় মাত্র সাত দিনে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবি পরিশোধ..
ছবি: সংগৃহীত
বক্তারা বলেন, বীমা মানুষের বিপদের সময়ে আর্থিক নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন বীমা গ্রাহকের মৃত্যুর পর তাঁর পরিবারের কাছে দ্রুত দাবি পরিশোধ করা পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হ..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

“নির্ভরতা, নিরাপত্তা—আগামী প্রজন্মের জন্য, আমরা আছি আপনার পাশে, দুঃসময়ে পাশে আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় মাত্র সাত দিনের মধ্যে বীমা গ্রাহক মোঃ হেলাল উদ্দিনের মৃত্যু দাবি পরিশোধ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ১১ ঘটিকায় কচুয়া বিশ্বরোড এলাকার হারুন স্কয়ার মার্কেটের দ্বিতীয় তলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মরহুম হেলাল উদ্দিনের পরিবারের কাছে ২ লাখ ২০ হাজার ৯৩৬ টাকার চেক হস্তান্তর করা হয়।

জানা যায়, মোঃ হেলাল উদ্দিন প্রবাসে থাকা অবস্থায় ২০২৪ সালের ২৫ জানুয়ারি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে একটি বীমা পলিসি চালু করেন। তাঁর বীমা অঙ্ক ছিল ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং মাসিক কিস্তি ছিল ২ হাজার টাকা। তিনি মোট ৩১ মাসে ৬২ হাজার টাকা জমা দেন। পরবর্তীতে ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ১০ অক্টোবর ২০২৬ তারিখে জমা দেওয়া হয়। কাগজপত্র জমা দেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায়, ১৫ অক্টোবর তাঁর পরিবারকে ২ লাখ ২০ হাজার ৯৩৬ টাকার চেক প্রদান করা হয়। অর্থাৎ মৃত্যুর পর দাবি-সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যেই পরিবারটি বীমার অর্থ বুঝে পায় হেলাল উদ্দিনের স্ত্রী।

সোনালী লাইফ ইন্সুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হান্নান বলেন আমাদের কোম্পানি কচুয়াতে সর্বমোট ২১টি বীমা দাবি পরিষদ করেছে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিট ম্যানেজার জাকির হুসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

অনুষ্ঠানে বক্তব্য দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার কামরুল হাসান, শাহাজালাল জসিম, আমির মুন্সি ও ইব্রাহিম খলিলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বীমা গ্রাহক মোঃ ইয়াসিন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বীমা মানুষের বিপদের সময়ে আর্থিক নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন বীমা গ্রাহকের মৃত্যুর পর তাঁর পরিবারের কাছে দ্রুত দাবি পরিশোধ করা পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে। এ ধরনের উদ্যোগ বীমার প্রতি মানুষের আস্থা বাড়াতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator