জয়পুরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম

জয়পুরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের জামালপুর ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে অনুদান দিয়েছেন সদর থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নূর মোহাম্মদ সরদার আব্দুল আলিম। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর চারমাথা এলাকায় পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অনুদান দেন।
 
অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে পূজার আয়োজন, ধর্মীয় সম্প্রীতি ও এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
 
নূর মোহাম্মদ সরদার আব্দুল আলিম বলেন, আমি জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ৮ নম্বর ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে সামান্য অনুদান দেওয়ার চেষ্টা করেছি। পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, উৎসবটি শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হোক এটাই আমার প্রত্যাশা। তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হই বা না হই, জামালপুর ইউনিয়নের মানুষের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।’ সভায় ১৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
 
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 46 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 61 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 97 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 100 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 106 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 56 ভিউ