জয়পুরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পুরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম..

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
জয়পুরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম..
জয়পুরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম..
ছবি: সংগৃহীত
জয়পুরহাটে পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলিম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের জামালপুর ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে অনুদান দিয়েছেন সদর থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নূর মোহাম্মদ সরদার আব্দুল আলিম। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর চারমাথা এলাকায় পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অনুদান দেন।
 
অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে পূজার আয়োজন, ধর্মীয় সম্প্রীতি ও এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
 
নূর মোহাম্মদ সরদার আব্দুল আলিম বলেন, আমি জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ৮ নম্বর ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে সামান্য অনুদান দেওয়ার চেষ্টা করেছি। পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, উৎসবটি শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হোক এটাই আমার প্রত্যাশা। তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হই বা না হই, জামালপুর ইউনিয়নের মানুষের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।’ সভায় ১৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
 
 
Aucun commentaire trouvé


News Card Generator