চৌগাছায় ২২ বছরের যুবকের বাড়িতে ৩ সন্তানের জননী, অতঃপর দুজনেই নিখোঁজ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চৌগাছায় ২২ বছরের যুবকের বাড়িতে ৩ সন্তানের জননী, অতঃপর দুজনেই নিখোঁজ..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
চৌগাছায় ২২ বছরের যুবকের বাড়িতে ৩ সন্তানের জননী, অতঃপর দুজনেই নিখোঁজ..
চৌগাছায় ২২ বছরের যুবকের বাড়িতে ৩ সন্তানের জননী, অতঃপর দুজনেই নিখোঁজ..
ছবি: সংগৃহীত
চৌগাছায় ২২ বছরের যুবকের বাড়িতে ৩ সন্তানের জননী, অতঃপর দুজনেই নিখোঁজ
যশোরের চৌগাছা উপজেলার সলুয়া পূর্বপাড়া গ্রামে এক অবিবাহিত যুবকের বাড়িতে তিন সন্তানের জননী এক প্রবাসীর সাবেক স্ত্রীর অবস্থান নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ওই যুবক ও নারী এলাকা থেকে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সলুয়া পূর্বপাড়া গ্রামের সাইফুল ইসলামের অবিবাহিত ছেলে আরাফাত রহমানের (২২) বাড়িতে গত কয়েকদিন আগে বরিশাল সদর এলাকার বাসিন্দা ইতি আক্তার (৩৮) নামের এক নারী এসে অবস্থান নেন।

ইতি আক্তার তিন সন্তানের জননী এবং তাঁর সাবেক স্বামীর নাম সোহাগ বলে জানা গেছে।
গ্রামবাসী জানান, ২২ বছর বয়সী যুবকের বাড়িতে ৩৮ বছর বয়সী তিন সন্তানের জননীর এমন অবস্থানের খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন ও সমালোচনার ঝড় ওঠে। এদিকে মায়ের এমন কাণ্ডে বিপাকে পড়েছে তাঁর সন্তানেরা।

জানা গেছে, ইতি আক্তারের সন্তানেরা তাদের মাকে ছাড়া কোনোভাবেই বাড়ি ফিরতে রাজি হচ্ছিল না।


পরিস্থিতি বেগতিক দেখে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় যুবকেরা ইতি আক্তারকে বুঝিয়ে তাঁর সাবেক স্বামী সোহাগের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু স্থানীয়রা কোনো সমাধান করার আগেই গত বুধবার থেকে আরাফাত ও ইতি আক্তার—উভয়কেই আর ওই বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে পরিবারের কেউ স্পষ্ট কিছু জানাতে পারেনি।


এ বিষয়ে জানতে আরাফাতের বাবা সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও কৌতূহল বিরাজ করলেও নিখোঁজ থাকার কারণে অভিযুক্ত আরাফাত কিংবা ইতি আক্তারের কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। যুবক-নারীর খোঁজ মিললে এবং সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা নজর রাখছেন।

Nenhum comentário encontrado


News Card Generator