পীরগঞ্জে দুর্গাপূজায় সীমান্তে নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপে বিজিবির সতর্ক টহল

পীরগঞ্জে দুর্গাপূজায় সীমান্তে নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপে বিজিবির সতর্ক টহল..
Eidok-এ শেয়ার
পীরগঞ্জে দুর্গাপূজায় সীমান্তে নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপে বিজিবির সতর্ক টহল
ছবি: সংগৃহীত

পীরগঞ্জে দুর্গাপূজায় সীমান্তে নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপে বিজিবির সতর্ক টহল

​মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

​সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর, সুষ্ঠু ও সম্প্রীতিময় পরিবেশে উদযাপনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত সংলগ্ন পূজামণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
​শুক্রবার (১৬ অক্টোবর) দিনব্যাপী দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনস্থ সীমান্ত এলাকার অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওদা কানারী পূজামণ্ডপসহ পার্শ্ববর্তী বিভিন্ন পূজামণ্ডপে বিজিবির বিশেষ টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
​স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় এসব পূজামণ্ডপে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভক্ত ও দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে ৪২ বিজিবির সদস্যগণ। নিয়মিত টহলের পাশাপাশি মণ্ডপগুলোর আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে।
​নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দিহানগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, "শারদীয় দুর্গাপূজা আবহমান বাংলার দীর্ঘদিনের সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করা এবং সনাতন ধর্মাবলম্বী নাগরিকেরা যেন ভয়হীন ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতেই বিজিবির এই সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।" পূজার শেষ দিন পর্যন্ত বিজিবির এই সতর্ক নজরদারি ও টহল বজায় থাকবে বলেও জানান তিনি।
​এদিকে সীমান্তে বিজিবির এমন তৎপরতা ও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ফলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 60 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 43 ভিউ