২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা: সড়ক পরিবহন মন্ত্রী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা: সড়ক পরিবহন মন্ত্রী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা: সড়ক পরিবহন মন্ত্রী..
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা: সড়ক পরিবহন মন্ত্রী..
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার অর্ধেকে নামিয়ে আনতে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি ‘সমন্বিত সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।..

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড (দোতলা) সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান।

সড়ক নিরাপত্তার কৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তা

মন্ত্রী বলেন, “সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর উচ্চ হার অত্যন্ত উদ্বেগজনক। তবে নিরাপত্তা কেবল অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না; যান চলাচলে শৃঙ্খলা, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, দক্ষ চালক তৈরি এবং পথচারী ও জনগণের সচেতনতা সমানভাবে জরুরি।”

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রায় সরকার কাজ করছে। এর অংশ হিসেবে ট্রাফিক ব্যবস্থাপনায় এআই (AI) ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিসহ সমন্বিত কৌশল প্রণয়ন করা হয়েছে। তবে শুধু প্রযুক্তির ব্যবহার নয়, পরিবহন মালিক ও চালকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মহাসড়কে থ্রি-উইলার ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন জাতীয় ট্রাঙ্ক রুটে তিন চাকার ধীরগতির যানবাহন চলাচল বন্ধের প্রসঙ্গে মন্ত্রী বলেন, মহাসড়কের অবকাঠামোগত কিছু ত্রুটি ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বিভিন্ন স্থান থেকে ছোট ও ধীরগতির গাড়ি উঠে আসছে। এই সমস্যা নিরসনে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর পাশাপাশি শাখা সড়কগুলোর স্থানীয় ব্যবস্থাপনায় কঠোর ও সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator