রাণীশংকৈলে কৃষি ও সার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

****
Chia sẻ lên Eidok
রাণীশংকৈলে কৃষি ও সার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা
Ảnh: tư liệu
ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমসাময়িক কৃষি ও সুষ্ঠু সার ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।
 
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুর রহমান বলেন, কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে হবে। সারের সুষ্ঠু বণ্টন ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
 
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম লাইলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সভাপতি আল্লামা ওয়াদুদ বিন নুর আলীফ, সিনিয়র সহ-সভাপতি নুর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারসহ বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
সভায় কৃষকদের সমস্যা, সার সরবরাহ ও সুষম ব্যবহার এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা Khác আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা 44 Views তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Khác তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 73 Views নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা Khác নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা 88 Views বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন Khác বোয়ালমারীতে বিএনপির বিক্ষোভের প্রতিবাদ ও ইউএনও অফিসে সৃষ্ট বিষয় নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন 104 Views ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা Khác ছেলের নেতৃত্ব নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, দলীয় পদ হারালেন রাউজানের বিএনপি নেতা 86 Views পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা Khác পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 152 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ Khác দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 85 Views