ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। পুলিশের দাবি, এর আগে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গুহলক্ষ্মীপুর এলাকায় শিল্পী বেগমের বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কাপড়ের ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শিল্পী বেগম ওই এলাকার নূর ইসলামের স্ত্রী।
এ ঘটনায় শিল্পী বেগমকে একমাত্র আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার।
পুলিশ জানায়, নতুন মামলায় গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শিল্পী বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, শিল্পী বেগমকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর পিসিআর যাচাই করে দেখা গেছে, এর আগে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিশ মামলার আসামি শিল্পি, এবার দেড় কেজি গাজা সহ গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
বিশ মামলার আসামি শিল্পি, এবার দেড় কেজি গাজা সহ গ্রেফতার
ছবি: সংগৃহীত
Tidak ada komentar yang ditemukan