বরগুনায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
বরগুনায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা..
বরগুনায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা..
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি, বরগুনা।। 


‘ক্ষুধামুক্ত বিশ্ব গড়ি, অপচয় বন্ধ করি’—এ প্রতিপাদ্য সামনে রেখে বরগুনায় বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বরগুনার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এনজিও সংগ্রামের SMRT প্রকল্পের উদ্যোগে Youth Engagement কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। এতে পুলিশ লাইন কেজি স্কুল, বরগুনার শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে খাদ্যের অপচয় রোধ, পুষ্টিকর খাবার গ্রহণ এবং ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নিরাপদ ও পুষ্টিমানসম্মত খাবার গ্রহণ, খাদ্যের অপচয় কমানো এবং সুস্থ-সবল জীবন গঠনে সুষম খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খাদ্যের সঠিক ব্যবহার, পুষ্টি সম্পর্কে জ্ঞান এবং খাদ্য অপচয় রোধে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। শিক্ষার্থীদের হাত ধরেই পরিবার ও সমাজে নিরাপদ খাদ্যাভ্যাস এবং খাদ্য অপচয়বিরোধী সচেতনতা ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানটির আয়োজক ছিল সোনার বাংলা পরিবেশ ক্লাব। বাস্তবায়নে ছিল সংগ্রাম এবং সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।।
স্লোগান: “পুষ্টিমান খাদ্য খাই, সুস্থ-সবল জীবন চাই”—আরও ভালো খাবার, আরও ভালো মন (Good Food, Good Mood)।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator