বরগুনায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
Eidok-এ শেয়ার
বরগুনায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত
 
‘ক্ষুধামুক্ত বিশ্ব গড়ি, অপচয় বন্ধ করি’—এ প্রতিপাদ্য সামনে রেখে বরগুনায় বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বরগুনার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এনজিও সংগ্রামের SMRT প্রকল্পের উদ্যোগে Youth Engagement কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। এতে পুলিশ লাইন কেজি স্কুল, বরগুনার শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে খাদ্যের অপচয় রোধ, পুষ্টিকর খাবার গ্রহণ এবং ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নিরাপদ ও পুষ্টিমানসম্মত খাবার গ্রহণ, খাদ্যের অপচয় কমানো এবং সুস্থ-সবল জীবন গঠনে সুষম খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খাদ্যের সঠিক ব্যবহার, পুষ্টি সম্পর্কে জ্ঞান এবং খাদ্য অপচয় রোধে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। শিক্ষার্থীদের হাত ধরেই পরিবার ও সমাজে নিরাপদ খাদ্যাভ্যাস এবং খাদ্য অপচয়বিরোধী সচেতনতা ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানটির আয়োজক ছিল সোনার বাংলা পরিবেশ ক্লাব। বাস্তবায়নে ছিল সংগ্রাম এবং সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।।
স্লোগান: “পুষ্টিমান খাদ্য খাই, সুস্থ-সবল জীবন চাই”—আরও ভালো খাবার, আরও ভালো মন (Good Food, Good Mood)।
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 47 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 27 ভিউ চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন জেলার খবর চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 ভিউ দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন জেলার খবর দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 ভিউ গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস জেলার খবর গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 ভিউ বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 ভিউ