পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন..

Abu Raihan avatar   
Abu Raihan
পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন..
পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন..
ছবি: সংগৃহীত
****

শিক্ষার্থীদের সাঁতারে দক্ষ করে তোলা ও পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ক্ষেতলাল উপজেলা পরিষদ পুকুরে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতারের মৌলিক কৌশল শেখানোর পাশাপাশি পানিতে ডুবে দুর্ঘটনা এড়ানোর বিষয়ে সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি ও জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Ingen kommentarer fundet

News Card Generator