৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই
৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর ..

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ৮টার দিকে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক নেতা মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনৈতিক জীবন ও অবদান

শোকবার্তায় এমপি কামরুজ্জামান রতন বলেন, “মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।”

তিনি আরও উল্লেখ করেন, ঢাকা ও মুন্সীগঞ্জ অঞ্চলের বিভিন্ন আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সফল সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘকাল মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে এই অঞ্চলের রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখে গেছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এই নেতার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

বর্ষীয়ান এই নেতার প্রয়াণে মুন্সীগঞ্জ জেলা বিএনপি, অঙ্গসংগঠনসহ সমগ্র রাজনৈতিক অঙ্গন ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator