বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ৮টার দিকে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক নেতা মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজনৈতিক জীবন ও অবদান
শোকবার্তায় এমপি কামরুজ্জামান রতন বলেন, “মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।”
তিনি আরও উল্লেখ করেন, ঢাকা ও মুন্সীগঞ্জ অঞ্চলের বিভিন্ন আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সফল সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘকাল মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে এই অঞ্চলের রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখে গেছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এই নেতার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
বর্ষীয়ান এই নেতার প্রয়াণে মুন্সীগঞ্জ জেলা বিএনপি, অঙ্গসংগঠনসহ সমগ্র রাজনৈতিক অঙ্গন ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।