শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার ..
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার ..
ছবি: সংগৃহীত
৭১টি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ড.মোঃ মনিরুজ্জামান আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেছেন। ..

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সকল দূর্গাপূজা মন্ডপ তথা ৭১টি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ড.মোঃ মনিরুজ্জামান আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেছেন। 

শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় টায় উপজেলা অডিটোরিয়াম হলে  উপজেলার সকল দুর্গাপূজা আয়োজক কমিটির সভাপতি সেক্রেটারির উপস্থিতিতে উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান করিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহি মুন্না'র সঞ্চলনায় এ শারদীয়া শুভেচ্ছা উপহার প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

 উপজেলার সকল দুর্গাপূজা আয়োজক কমিটির  হাতে ৫০০০ টাকা শুভেচ্ছা উপহার তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির। 

এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  অধ্যাপক আবু সাঈদ,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কৃষকদল কেন্দ্রীয় নেতা ও ডেপুটি এটনি জেনারেল আব্দুস সালাম খান, কেন্দ্রীয় যুবদল নেতা শাহাজান রনি, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, পুজা উদযাপন ফ্রন্ট এর উপজেলা সভাপতি দেবব্রত ব্যানার্জী, পৌর আহবায়ক বাবুলাল মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ সহ উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান  অতিথি ড.মনিরুজ্জামান বক্তব্যে  শান্তিপুর্ন ভাবে দুর্গোৎসব পালনের আহব্বান জানান।তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদের সকল সমস্যার সমাধানে আমাদের উপজেলা মনিটরিং সেল পাশে থাকবে। সাথে সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করবেন।  তিনি বলেন অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখানো আছি, আগামীতেও থাকবো। 

ছবিঃ শ্যামনগরে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার প্রদান করছেন  ডঃ মনিরুজ্জামান। 

 

Keine Kommentare gefunden


News Card Generator