শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার

৭১টি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ড.মোঃ মনিরুজ্জামান আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেছেন। ..
Del på Eidok
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার
Foto: arkiv

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সকল দূর্গাপূজা মন্ডপ তথা ৭১টি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ড.মোঃ মনিরুজ্জামান আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেছেন। 

শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় টায় উপজেলা অডিটোরিয়াম হলে  উপজেলার সকল দুর্গাপূজা আয়োজক কমিটির সভাপতি সেক্রেটারির উপস্থিতিতে উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান করিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহি মুন্না'র সঞ্চলনায় এ শারদীয়া শুভেচ্ছা উপহার প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

 উপজেলার সকল দুর্গাপূজা আয়োজক কমিটির  হাতে ৫০০০ টাকা শুভেচ্ছা উপহার তুলে দেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির। 

এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  অধ্যাপক আবু সাঈদ,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কৃষকদল কেন্দ্রীয় নেতা ও ডেপুটি এটনি জেনারেল আব্দুস সালাম খান, কেন্দ্রীয় যুবদল নেতা শাহাজান রনি, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, পুজা উদযাপন ফ্রন্ট এর উপজেলা সভাপতি দেবব্রত ব্যানার্জী, পৌর আহবায়ক বাবুলাল মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ সহ উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান  অতিথি ড.মনিরুজ্জামান বক্তব্যে  শান্তিপুর্ন ভাবে দুর্গোৎসব পালনের আহব্বান জানান।তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদের সকল সমস্যার সমাধানে আমাদের উপজেলা মনিটরিং সেল পাশে থাকবে। সাথে সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করবেন।  তিনি বলেন অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখানো আছি, আগামীতেও থাকবো। 

ছবিঃ শ্যামনগরে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার প্রদান করছেন  ডঃ মনিরুজ্জামান। 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত Distriktsnyheder মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ Distriktsnyheder নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা Distriktsnyheder প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন Distriktsnyheder মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ Distriktsnyheder ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা Distriktsnyheder হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী Distriktsnyheder জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 Views