ঝালকাঠিতে কৃষকের ৫০টি কলা গাছ কেটে সাবাড়: সালিশে স্বীকার, পরে… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠিতে কৃষকের ৫০টি কলা গাছ কেটে সাবাড়: সালিশে স্বীকার, পরে অস্বীকার অভিযুক্তের

কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক কৃষকের ফসলি জমি থেকে অমানবিকভাবে ৪০ থেকে ৫০টি ফলন্ত কলাগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। শত্রুতাবশত নির্বিচারে গাছগুলো কেটে ফেলায় অর্থনৈতিকভাবে চরম ক্ষত..
Eidok-এ শেয়ার
ঝালকাঠিতে কৃষকের ৫০টি কলা গাছ কেটে সাবাড়: সালিশে স্বীকার, পরে অস্বীকার অভিযুক্তের
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি,জেলা প্রতিনিধি (ঝালকাঠি):

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক কৃষকের ফসলি জমি থেকে অমানবিকভাবে ৪০ থেকে ৫০টি ফলন্ত কলাগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। শত্রুতাবশত নির্বিচারে গাছগুলো কেটে ফেলায় অর্থনৈতিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষক।

​ভুক্তভোগী জমির মালিক অলিউল্লাহ অভিযোগ করে জানান, গত সপ্তাহে রাতের আঁধারে তাঁর কৃষি জমি থেকে হঠাৎ করেই নির্বিচারে এই বিপুল পরিমাণ ফলন্ত কলাগাছ কেটে সাবাড় করা হয়। জমি ও কৃষিকাজ দেখভালের দায়িত্বে থাকা মো. হাকিম জানান, স্থানীয় বাসিন্দা মো. ফারুক এই ন্যক্কারজনক ঘটনার সাথে সরাসরি জড়িত।

​ঘটনার পর কোনো তাৎক্ষণিক আইনি পদক্ষেপে না গিয়ে বিষয়টি স্থানীয়ভাবে সুরাহার ওপর ভরসা রাখেন জমির দেখভালকারী হাকিম। এরই প্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি—জনাব জয়নাল আবিদীন, জনাব জামাল মীর, ইউপি সদস্য দুলাল শরীফ, জনাব এমাদুল সিকদার এবং নুরুল ইসলাম ব্যাপারি সমন্বয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে অভিযুক্ত ফারুক আহমেদ উপস্থিত হয়ে নিজ মুখে কলাগাছ কাটার কথা স্বীকার করেন। তবে অপরাধ স্বীকার করলেও ভুক্তভোগী কৃষককে কোনো ধরনের জরিমানা বা ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানান তিনি।

​পরবর্তীতে সাংবাদিকরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সালিশকারীদের সাথে কথা বলেন। প্রত্যক্ষদর্শী এবং সালিশগণ ফারুক আহমেদের গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মোবাইল ফোনে অভিযুক্ত ফারুক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি সালিশের স্বীকারোক্তি অস্বীকার করে দাবি করেন, তিনি অসুস্থ হয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং গাছ কাটার সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

​ফলন্ত কলাগাছ কেটে ফেলায় কৃষক অলিউল্লাহ ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনতিবিলম্বে এই অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত কৃষকের উপযুক্ত ক্ষতিপূরণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 74 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 41 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 64 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 90 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 88 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 ভিউ