কচুয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদ্‌যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদ্‌যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।।..

shahadat Munsy avatar   
shahadat Munsy
কচুয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদ্‌যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।।..
কচুয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদ্‌যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।।..
ছবি: সংগৃহীত
সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে কচুয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে।..

শাহাদাত হোসেন মুন্সী, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ বছর উপজেলার ৩৯টি দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পূজার সুষ্ঠু আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গতকাল সকাল ১১টায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আজিজ উল্লাহ, সাবেক যুবনেতা নূর মোহাম্মদ কচি, শিক্ষা বিষয়ক সমন্বয়ক অধ্যাপক ওয়াদুদ মিয়া, উপজেলা বিএনপির উত্তর অঞ্চলের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা মো. তারা মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, সাচার দুর্গাপূজা মন্দির কমিটির প্রতিনিধি বটু কৃঞ্চ, কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব ও সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দারসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

সভায় দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির মধ্যে সমন্বয়ের মাধ্যমে উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে কচুয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে।

 

Inga kommentarer hittades


News Card Generator